উইন্ডোজ বা যে সিস্টেম ভার্চুয়াল ইন্সটল করবেন তার সিডি/ডিভিডি ঢোকান।
administration > sun virtualbox রান করুন।
new বাটনে ক্লিক করুন।
ভার্চুয়াল মেশিনের যেকোন একটি নাম দিন। OS type-এ উইন্ডোজ, লিনাক্স, সোলারিস না অন্য কোন সিস্টেম ইনস্টল করছেন সেটা সিলেক্ট করুন।
এর পর ভার্চুয়াল সিস্টেমের র্যাম, হার্ড ডিস্কের সাইজ ইত্যাদি দিন (উইন্ডোজ এক্সপির জন্য কমপক্ষে ২৫৬ মেগ র্যাম ও ৩-৪ গিগা ডিস্ক দিতে পারেন)।
ডিস্ক বানানো হয়ে গেলে ক্লোজ করুন।
এরপর যে নামে ভার্চুয়াল মেশিন বানিয়েছেন, সেটা লিস্টে দেখাবে।
নতুন মেশিনটি সিলেক্ট করে settings ক্লিক করুন।
সেটিংস পেইজে CD/DVD সিলেক্ট করুন। এখানে mount DVD drive অপশনটি চেক করুন, এবং host DVD drive সিলেক্ট করুন। (যদি ISO ইমেজ থাকে তাহলে ওটাও ব্যবহার করতে পারেন - সিডির চাইতে অনেক দ্রুত ইনস্টল হবে)।

